,

ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ

ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই সমস্যা সমাধানে বেশকিছু ব্যবস্থা নিয়েছেন।

image-7008

সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের বিরুদ্ধে বেশকিছু ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে।

বলা হয় যা নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলে। এর আগেও ফেসবুকের মাধ্যমে নানা ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে।

এই ধরনের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তার দুশ্চিন্তা এবং পরিকল্পনার কথা।

জুকারবার্গ তার একটি পোস্টে বলেছেন, এই সমস্যার বিরুদ্ধে তারা অনেকদিন ধরেই একরকম যুদ্ধ করে আসছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান এ ধরনের অসত্য তথ্য যাচাই করার বেশকিছু পদ্ধতি বের করতে পেরেছে।

কোন ভুয়া খবর ছড়ানোর চেষ্টা হলে এই পদ্ধতির মাধ্যমে তা সনাক্ত করা হবে এবং ভুল তথ্য হিসেবে তা শ্রেণীভুক্ত করা হবে বলে জানান বিশ্বের অন্যতম ধনী এই তথ্য প্রযুক্তিবিদ।

জুকারবার্গ বলেন, এই পদ্ধতি প্রযুক্তিগত এবং দর্শনগত সবদিক থেকেই জটিল। ভুল খবর যাচাইয়ের পাশাপাশি তিনি এও বলেছেন, একইসাথে ফেসবুক কারো মন্তব্য পোস্ট করা থেকেও বিরত রাখতে চায় না।

ফেসবুকের মতো অনলাইন সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল ঘোষণা দিয়েছে, তারাও ভুল খবর এবং ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করা সাইটগুলো বন্ধে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে