,

ভারতে মন্ত্রীর গাড়ি থেকে কোটি টাকার বাতিল নোট উদ্ধার

india-note-newsআন্তর্জাতিক ডেস্ক : কালো টাকার মালিকদের ধরতে জাল পেতেছিলেন নরেন্দ্র মোদী-অরুণ জেটলিরা। সেই জালে প্রথম যে রাঘববোয়াল ধরা পড়ছেন তিনি মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের সমবায় মন্ত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতেই নোট বাতিল করেছেন বলে দাবি করেছেন তারই প্রাক্তন সহযোগী যতীন ওঝা।

মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে দুই দিন আগে ৯১ লক্ষ টাকা মূল্যের পাঁচশো–হাজার ভারতীয় নোট উদ্ধার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রথমে ওই অর্থ লোকমঙ্গল সমবায় ব্যাংকের কর্মীদের বেতনের টাকা বলে দাবি করেছিলেন দেশমুখ। কিন্তু পরে তিনি স্বীকার করে নেন সম্পূর্ণটাই তার ব্যক্তিগত অর্থ।

এ দিকে মোদীর অস্বস্তি আরও বাড়িয়ে এক খোলা চিঠি প্রকাশ করেছেন গুজরাতের প্রাক্তন বিজেপি বিধায়ক যতীন ওঝা। পেশায় আইনজীবী ওঝা এক সময়ে মোদীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

খোলা চিঠিতে ওঝার দাবি, নোট বাতিলের সুযোগে অমিত শাহের ঘনিষ্ঠরা কালো টাকার কারবারিদের সঙ্গে ব্যবসা শুরু করেছে। ৩৭ শতাংশ হারে ‘মজুরি’ নিয়ে তারা কালো টাকা সাদা করে দিচ্ছে। আবার মোদীর ঘনিষ্ঠ শিল্পপতিরা আগেভাগেই খবর পেয়ে কালো টাকা সোনায় বদলে ফেলেছেন।

ওঝার দাবি, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে নোট বাতিল করেননি মোদী। তিনি ঘনিষ্ঠদের লাভের কথাই ভেবেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে