,

ন্যাড়া হওয়ার সাহস নেই : কাজল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল দেবগন। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। নানা চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন বহুবার। তবে ন্যাড়া হয়ে কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

kajol1479539934

সম্প্রতি একটি সিনেমায় ন্যাড়া হয়ে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে অনেক ভেবে কাজল জানান, যেকোনো চরিত্রের জন্য ন্যাড়া হওয়া অনেক সাহসী কাজ। এটা সবার জন্য না।

এ প্রসঙ্গে কাজল বলেন, ‘পর্দায় কিংবা পর্দার বাইরে ন্যাড়া হওয়ার জন্য অনেক সাহস প্রয়োজন। আমি জানি না, ভবিষ্যতে কোনো সিনেমার চরিত্রের জন্য ন্যাড়া হতে পারব কিনা। কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, আমার ন্যাড়া হওয়ার সাহস নেই। আমি তাদের (যেসব নারীরা ন্যাড়া হয়ে অভিনয় করেছেন) কাছ থেকে অনুপ্রেরণা নিই। কিন্তু এটাও মনে করি না, আমি তাদের মতো সাহসী নই।’

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন কাজল। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা