,

‘চাপাবাজ’ অভিনেতা এটিএম শামসুজ্জামান

atmবিনোদন প্রতিবেদক : দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানক চাপাবাজ রূপে দেখা যাবে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় কমেডি ঘরানার ‘চাপাবাজ’ নাটকে আরও অভিনয় করেছেন-চিত্রনায়িকা সুজাতা, ফেরদৌসি লিনা ও শবনম পারভিন।

নাটকটিতে হাস্য রসের মাধ্যমে তুলে আনা হয়েছে দুটি পরিবারের পারিবারিক দ্বন্দ্ব। একটি পরিবার এটিএম শামসুজ্জামানের অপরটি ড. এনামুলহকের। এই পরিবার দুটির প্রতিটি সদস্য চাপাবাজির মাধ্যমে একে অপরকে সব সময় হেয় প্রতিপন্ন করে থাকে।

এটিএম শামসুজ্জামান বলেন, দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি তবে ‘চাপাবাজ’ নাটকের চরিত্রটি আসলেই অন্য রকম। দর্শদের চরিত্রটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে দেখা যাবে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন বাবা। আবার চির প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের ছেলে-মেয়েদের মাঝে শুরু হয় প্রেম। এলাকার চেয়ারম্যন চাপাবাজ পরিবারের কারো সঙ্গে প্রেমের অভিযোগে ডিভোর্স দেন তার এক বউকে। ওই বউ আবার চাপাবাজদের সঙ্গে মিলে শুরু করে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র। বৈশাখী টিভির নতুন ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। সপ্তাহের শনি থেকে সোম রাত ৯টা ২০ মিনিটে নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা