,

মোদির প্রাণনাশের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে পুলিশকে ফোন!

modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণনাশের ষড়যন্ত্র করা হচ্ছে বলে ফোনে দিল্লি পুলিশকে জানিয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, কয়েকজন লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করছে। আর এই কথা শুনে ফেলেছেন তিনি।

গত বুধবার ওই ফোন পায় দিল্লি পুলিশ। তদন্ত করে জানা যায়, দিল্লির বুরারি এলাকার দীনেশ কুমার নামে এক ব্যক্তির নামে ওই সিমকার্ড নেওয়া। দীনেশ কুমারের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে, নিজের এক আত্মীয়কে সিমকার্ডটি দিয়েছিলেন দীনেশ।

এরপর সেই আত্মীয়কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ‘রাস্তার পাশে এক খাবার দোকানে গিয়েছিলেন তিনি। সেখানেই এক ব্যক্তি একান্ত প্রয়োজন বলে ফোনটি তার কাছ থেকে চেয়ে নেন। ফোন করে আবার ফেরতও দিয়ে দেন।’

অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ফোনে ওই ব্যক্তি বলেছিলেন কেবল মাত্র কয়েকজনের কথাই তিনি শুনতে পেয়েছেন। কাউকে দেখতে পাননি। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে গুজব রটিয়েছে।

তবে, বড় কিছুর শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ কয়েকদিন আগেই গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছিলেন, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। তবে তিনি উন্নয়নের কাজ থেকে পিছপা হবেন না, সেকথাও জোর গলায় জানিয়েছিলেন। সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে