,

নয় রানে ১০ উইকেট!

photo-1479570170এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অসামান্য কারিশমা দেখাতে পারা বেশ বিরল ঘটনা। এমন বিরল দৃষ্টান্ত দেখিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিলেন ইংলিশ অফস্পিনার জিম লেকার ও ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে। সম্প্রতি বিরল এই কীর্তির দেখা মিলল ভারতের স্কুল ক্রিকেটেও। ১৫ বছর বয়সী অফস্পিনার দেব প্যাটেলও আউট করেছে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে।

অসাধারণ বোলিং করে অবিশ্বাস্য এক বোলিং ফিগারের জন্ম দিয়েছে মুম্বাইয়ের এই কিশোর। ১০টি উইকেট নেওয়ার জন্য তাকে খরচ করতে হয়েছে মাত্র ৯ রান। অফস্পিনের ঘূর্ণিজাদু দেখিয়ে প্রতিপক্ষকে একাই কুপোকাৎ করে দিয়েছে যমুনাবাই নার্সি হাই স্কুলের এই প্রতিভাবান ক্রিকেটার। পরে ব্যাট হাতেও ভালো নৈপুণ্য দেখিয়েছে দেব। খেলেছে ৩৫ রানের লড়াকু ইনিংস।

১৯৫৬ সালে জিম লেকার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩৭ রানের বিনিময়ে ৯টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রান খরচ করে নিয়েছিলেন ১০টি উইকেট। তাঁর এই অভূতপূর্ব কীর্তি ক্রিকেট ইতিহাসে তাঁকে অমর করে রাখবে। এক টেস্টে সবচেয়ে বেশি ১৯ উইকেট নেওয়ার রেকর্ড এখনো আছে লেকারের দখলে। সেই ম্যাচে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইনিংস ও ১৭০ রানের পাহাড়সম ব্যবধানে। ১৯৯৯ সালে অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইংনিসে ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০টি উইকেট। ভারত পেয়েছিল ২১২ রানের সহজ জয়।

ভারতের স্কুল ক্রিকেটে সম্প্রতি আরও একটি তাক লাগিয়ে দেওয়ার মতো স্কোরকার্ডের দেখা মিলেছে দুই কিশোরের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের কারণে। ঐতিহ্যবাহী হ্যারিস শিল্ড টুর্নামেন্টে ৪২৫ রানের উদ্বোধনী জুটি গড়েছে শ্রেয়ান পাই ও আরিয়ান মোরে। এই বিশাল রানের জুটিটি তারা গড়েছে মাত্র ৪৫ ওভার ব্যাটিং করে। শ্রেয়ান পাই ১৫০ বলে ২১৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিল। আর আরিয়ান মোরে ১২০ বল খেলে করেছে ১৬১ রান। পাই-মোরের এই কীর্তি দেখে অনেকেরই মনে পড়ে গেছে শচীন টেন্ডুলকার-বিনোদ কাম্বলির সেই রেকর্ডগড়া জুটির কথা। ১৯৮৯ সালে ভারতের সাবেক এই দুই ক্রিকেটার গড়েছিলেন ৬৬৪ রানের জুটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে