,

এরশাদের নেতৃত্বে সরকার গঠন করে সুন্দর বাংলাদেশ উপহার দেবো- মামুনুর রশীদ

jatiya-party-picসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এরশাদের নেতৃত্বে সরকার গঠন করে মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবো আমরা। আমাদের সেই সুন্দর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের মানিকনগর বাজারে জাতীয় পার্টির ওয়ার্ড পর্যায়ের কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে কাজী মো. মামুনুর রশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন এবং রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। তাই দলের সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে আরও অনেক বেশি সুসংগঠিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে, লেজুরভিত্তিক কোন রাজনীতি করবে না জাতীয় পার্টি।
শ্যামগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল বারেক সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক এ.টি.এম আবদুল্লাহ মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুসলেহ্ উদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা