,

‘জামায়াতের মায়া ছাড়তে পারছে না বিএনপি’

 

নিজস্ব প্রতিবেদক : জামায়াত ইসলামীর মায়া এখনো ছাড়তে পারছে না বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নিবন্ধনহীন জামায়াত এবং ফ্রিডম পার্টিকে প্রতিষ্ঠাও করতে চান।শনিবার সন্ধ্যায় রাজধানীর ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

image-6974

আব্দুর রাজ্জাক বলেন, ২০ দলীয় জোটের দল জামায়াতের এখন নিবন্ধন নেই। তাই তিনি প্রস্তাব দিয়েছে স্বাধীনতার পরে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তাদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যার মধ্যে জামায়াত এবং ফ্রিডম পার্টি রয়েছে। জামায়াতের জন্য তাদের কি রকম মায়া, তাদের মায়া এখনও ছাড়তে পারছে না বিএনপি।

তিনি বলেন, গতকাল খালেদা জিয়া তার প্রস্তাবে বলেছেন, সকল দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ সকল দলের মধ্যে ২০ দল এবং ১৪ দল রয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া নির্বাচনের একটি ফর্মুলা দিয়েছেন। কিন্তু তার এই ফর্মুলায় নতুন কিছু নেই। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন আবার তিনি নির্বাচন আসছেন। তিনি বুঝতে পেরেছেন, চরম ভুল করেছিলেন।

নির্বাচনে সাতদিন আগে সেনাবাহিনীকে মাঠে নামানোর খালেদা জিয়ার প্রস্তাবের সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, সেনাবাহিনী দরকার হলে মাঠে থাকবে। বেসামরিক সরকারে সেনাবাহিনীকে কেন ‘বিচারিক ক্ষমতা’ দিতে হবে? কারণ বিএনপির জন্ম সেনাছাউনিতে, তারা সবসময় অসাংবিধানিক কিছুর আশা করে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর নেতা দিলীপ রায়, হেদায়তুল ইসলাম স্বপন ও মামুনুর রশীদ শুভ্র।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট