,

কাল থেকে পিএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : কাল থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।এবার প্রাথমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন।

image-6931

প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।

দেশের ৭ হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিক সমাপনীতে এবার ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী পরীক্ষা দেবে। ইবতেদায়ীর পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী রয়েছে। প্রাথমিক সমাপনীতে এবার ২ হাজার ৮৫৭ জন ও ইবতেদায়ীতে ৯০ বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশে এবারও ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আট সেট প্রশ্নে গত বছরের মতো এবারও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে সূত্র আরো জানায়, দুর্গম এলাকার ২১০ কেন্দ্রেও বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে।

সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের নম্বর ০২-৯৫১৫৯৭৭ ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের নম্বর ০২-৫৫০৭৪৯১৭, ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯ ও ০১৭১২৪১৩১০০। ই-মেইল: ([email protected])|।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট