,

পাকিস্তানি বোলারকে ঘিরে বিপিএলে ফিক্সিং সন্দেহ!

photo-1479480184সাধারণত প্রথম বলটি নো হলে পরের বলেই সতর্ক থাকেন বোলাররা। কিন্তু পরপর দুই বলে ওভার স্টেপিং নো বল হলে যে কারোরই সন্দেহ জাগতে পারে- ফিক্সিং না তো? বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত ১৪ নভেম্বর চট্টগ্রাম ভাইকিংস ও বরিশাল বুলসের তেমনই একটি কাণ্ড ঘটেছে; যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তর্ক-বিতর্ক।

চিটাগংয়ের ১৬৩ রান তাড়া করে ব্যাট করতে নেমেছিল বরিশাল। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের শেষ বল নিয়েই উঠেছে নানা প্রশ্ন। চিটাগংয়ের পাকিস্তানি বোলার ইমরান খান তাঁর সেই ওভারের শেষ বলে পরপর দুটি নো বল দিয়েছেন। তাও এমন নো বল, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। একেবারে দাগ পেরিয়ে অনেক দূরে তাঁর পা পড়েছে।

ইমরানের এই নো বল অসচেতনতা নাকি ইচ্ছাকৃত, তা অজানা। অবশ্য এ বিষয়টি নিয়ে এখন সতর্ক দৃষ্টি রয়েছে সবার। আসলে কী হয়েছে ওই ওভারে, তদন্ত হলেই তা বেরিয়ে আসবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেব। অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দুটিতে জিতেছে চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে তারা। শুক্রবার ষষ্ঠ ম্যাচে এসে আবার জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের দল। ১৯ রানে হারিয়েছে রাজশাহী কিংসকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে