,

২৫৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড

vizag-testস্পোর্টস ডেস্ক : ভারতের ৪৫৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষেই ইংল্যান্ড ছিল ৫ উইকেটে ১০৩। আজ তৃতীয় দিনে তাই ব্যাট হাতে দুর্দান্ত কিছু করতে হতো ইংল্যান্ডের কাউকে। ষষ্ঠ উইকেটে বেন স্টোকস আর জনি বেয়ারস্টো কিছুক্ষণ সেই চেষ্টাও করলেন। কিন্তু এ দুজনের ১১০ রানের জুটি ভাঙার পরই পথ হারাল ইংল্যান্ড। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। তৃতীয় দিনে চা বিরতির আগেই ২৫৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড, ভারত পেয়ে গেছে ২০০ রানের লিড।

বেন স্টোকস করেছেন ১৫৭ বলে ৭০, বেয়ারস্টো ১৫২ বলে ৫৩। বেয়ারস্টোই প্রথমে ফেরেন উমেশ যাদবের বলে বোল্ড হয়ে। ৭ম উইকেট জুটিতে আদিল রশিদকে সঙ্গে নিয়ে ৩৫ রানের জুটি গড়েছিলেন স্টোকস। কিন্তু অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টোকস।

স্টোকসকে আম্পায়ার কুমার ধর্মসেনা এলবিডব্লিউ দিলেও তিনি একই সঙ্গে সিলি পয়েন্টে ক্যাচও দিয়েছিলেন। রিভিউ নিলেও শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন টেলিভিশন আম্পায়ার। আদিল রশিদ অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ রানে।

ভারতের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত জয়ন্ত যাদব। সূত্র: স্টারস্পোর্টস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা