,

ব্যাটিং বিপর্যয়ে ঢাকা ডায়নামাইটস

sangakara স্পোর্টস ডেস্ক : খুলনা টাইটান্সের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়েছে ঢাকা ডায়নামাইটস। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা। অধিনায়ক মাহমুদ উল্লাহর হাফসেঞ্চুরির সুবাদে ঢাকা ডায়নামাইটসকে ১৫৮ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৩ উইকেট খুইয়েছে সাকিব আল হাসানের ঢাকা।

ফিরে গেছেন ঢাকার তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মেহেদী মারুফ (৬), কুমার সাঙ্গাকারা (২) এবং নাসির হোসেন (৭)। ব্যাট করছেন ম্যাট কলিস (৫) এবং মোসাদ্দেক হোসেন (১)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ শনিবারের প্রথম খেলায় রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। তবে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় ৩ রানেই রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাসানুজ্জামান (০)। এরপর অ্যান্ড্রি ফ্লেচার এবং শুভাগত হোম মিলে ইনিংস গড়ার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।

প্রথম ধাক্কা সামলে জুটিতে ২০ রান তুলতে না তুলতেই সানজামুল ইসলামের বলে নাসির হোসেনের হাতে ধরা পড়েন ফ্লেচার (২০)। ১৬ বলের ইনিংসটিতে তিনি ১টি চার এবং ১টি ছক্কা হাঁকান। এরপর ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শুভাগত হোম এবং অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। জুটি জমে উঠতেই প্যাভিলিয়নের পথ ধরেন শুভাগত হোম। ২০ বলে ৪টি বাউন্ডারিতে তিনি করেন ২৪ রান।

শুভাগতর বিদায়ের পর অধিনায়ক রিয়াদ এবং নিকোলাস পুরান মিলে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ব্যক্তিগত ১৬ রানে ডোয়াইন ব্র্যাভোর বলে সাঙ্গাকারার বিশ্বস্ত হাতে ধরা পড়েন পুরান। উইকেটের একপ্রান্ত আগলে রাখেন মাহমুদ উল্লাহ। ৩৯ বলে ২চার এবং ৪ ছক্কায় অর্ধশত পুরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রান করে মোহাম্মদ শহীদের বলে ডোয়াইন ব্র্যাভোর হাতে ধরা পড়েন রিয়াদ। ততক্ষণে তার ইনিংসে যোগ হয় আরও দুটি চার। দলীয় রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইয়েবুর রহমান। ২২ বলে ১ চারে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।

দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে গতকালের দুই পরাজিত দল রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে