,

সরাইলে সরকারের উন্নয়ন, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স

download-1সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে প্রধানমন্ত্রী কর্তৃক মাঠ পর্যায়ের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর সরাসরি ওই ভিডিও কনফারেন্সটি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লোকজন অত্যন্ত আগ্রহ ভরে উপভোগ করেছেন। এ কনফারেন্সে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারি কমিশনার (ভূমি) মৌসুমি বাইন হিরা ও সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিনা আকতার বেগম।

এ ছাড়া উপজেলার সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন ও জঙ্গীবাদ বিষয়ের উপর বক্তব্য রাখেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন, মোঃ ছাদেক মিয়া, সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সুকের নির্বাহী পরিচালক মমিন হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী ও ন্যাপ নেতা আবদুল জব্বার। সকাল ১১টায় শুরু হয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান। প্রধানমন্ত্রী সরাইলের তৃণমূল পর্যায়ের লোকজনের উদ্যেশ্যে তার সরকারের আমলে শিক্ষা চিকিৎসা অবকাঠামো ও প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সরাসরি ভিডিও’র মাধ্যমে জঙ্গীবাদের হামলা আগুন গাড়ি ভাংচুর ও মানুষ হত্যার বিভৎস চিত্র প্রদর্শন করা হয়। জঙ্গীবাদ দমনে তার সরকারের সাফল্যও তুলে ধরেন তিনি। সবশেষে সরকার পরিচালনায় জনগণের সহায়তা ও দোয়া চান প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা