,

সাঁওতালদের ওপর হামলার: ২ অসামী গ্রেপ্তার

121618atokনিউজ ডেস্ক : রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গুলি করে সাঁওতাল হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের তরফকামাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ওই গ্রামের গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ছরোয়ার হোসেন (৪২) ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে আকবর আলী (৫০)।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

৬ নভেম্বর সাঁওতালপল্লীতে হামলার ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয় শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরে ৯ পুলিশ আহত হন। সংঘর্ষের পর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সাঁওতালদের কয়েক শ ঘরে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় সাঁওতালদের চাষ করা বিভিন্ন ফসলের জমির ফসলও লুটপাটের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট