,

লংমার্চকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদার

downloadনিজস্ব প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় সচেতন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও মাইনরিটি রাইটস মুভমেন্ট নামে তিনটি সংগঠনের নাসিরনগর অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

শুক্রবার সকাল থেকে জেলার আশুগঞ্জ গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় চারটি নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “ছাত্রদের কর্মসূচিতে যাতে কোনো দুষ্কৃতকারী প্রবেশ করে শান্তিশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য জেলার বিভিন্ন যায়গায় চারটি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছাত্ররা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।”

প্রসঙ্গত, ১৫ নভেম্বর শাহবাগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকসহ স্থানীয় প্রশাসনের অব্যাহতিসহ ছয় দফা আন্দোলনের ডাক দেয় সচেতন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও মাইনরিটি রাইটস মুভমেন্ট। এসময় তারা শাহবাগের মোড়ে অবস্থান নেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের উপর মূর্তি স্থাপন করা একটি ছবি পোস্ট দেয়া হয়। এ ঘটনার জের ধরে ৩০ অক্টোবর উপজেলা সদরে হিন্দুদের ১৯টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পর আরো কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা