,

ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিতে প্রস্তুত নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক : নিজ জেলা নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিশাল গণসংবর্ধনা দেয়া হবে। শনিবার এ উপলক্ষ্যে জেলার সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি।

image-6870-1479530275
এদিন বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পাঁচ লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি চলছে। বিশাল এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আজ শনিবার প্রথম নিজ জেলায় আসছেন। তাকে স্বাগত জানিয়ে সর্বত্র বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে। শহরজুড়ে আলোকসজ্জার পাশাপাশি দিনরাত বিরামহীনভাবে চলছে প্রচার প্রচারণা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী জানান, জেলাবাসীর আপনজন ওবায়দুল কাদেরকে বরণ করে নিতে নোয়াখালী জিলা স্কুল মাঠে দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশ নেয়ার মধ্য দিয়ে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, জনসভার নিরাপত্তা ও ট্রাফিক সিস্টেম সচল রাখাতে আইনশৃঙ্খলা বাহিনী ও আয়োজকের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট