বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলে ধর্ষণের অভিযোগ মাফ!

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কে অপ্রাপ্তবয়স্ক কোনও মেয়েকে ধর্ষণের পর যদি ধর্ষক সেই মেয়েকে বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হবে। তাকে ক্ষমা করে দেওয়া হবে। এ রকম একটি বিতর্কিত বিলে হঠাৎ করেই সমর্থন দিয়েছে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি।

e28070c756c14938a3cf2315434a3575-582f135fb2736

তুরস্কের মানবাধিকার এবং নারী অধিকার সংগঠনগুলো এই প্রস্তাবিত আইনের তীব্র সমালোচনা করছে। তারা বলছে, এই আইনের মানে দাঁড়াবে ধর্ষণকে আইনি বৈধতা দেওয়া।

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির এমপিরা প্রস্তাবিত এই আইনটিতে বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে তাদের সমর্থন জানান।

এই আইনে অপ্রাপ্তবয়স্ক কোনও নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে একটি শর্তে একবারের মতো ক্ষমা করার কথা বলা হয়েছে। শর্তটি হচ্ছে, তাকে ওই মেয়েকে বিয়ে করতে হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ধর্ষিতাকে বিয়ে করলে তার সাজা মওকুফ করা হবে এবং তার বিচার খারিজ হয়ে যাবে।

সরকার বলছে, এই আইনের উদ্দেশ্য হচ্ছে, যারা না বুঝেই অল্পবয়সী কোনও মেয়ের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে বিয়ে করার সুযোগ দেওয়া। তবে নারীদের অধিকার নিয়ে কাজ করে যেসব গ্রুপ তারা এর তীব্র সমালোচনা করছে। তারা বলছেন, যেসব পুরুষ জেনেশুনেই এই কাজটি করছিল তাদেরকেও এই আইনের আওতায় ক্ষমা করা হবে। এর মধ্য দিয়ে ধর্ষণ আইনি বৈধতা পেয়ে যেতে পারে।

আগামী মঙ্গলবার যদি পার্লামেন্টে এই আইনটি পাস হয় তাহলে আপাতত তিন হাজারের মতো পুরুষ এই অভিযোগ থেকে মুক্তি পাবেন।

জরিপে দেখা গেছে, তুরস্কে গত কয়েক বছরে যৌন হয়রানির সংখ্যা বেড়েছে। দেশটিতে নারীদের ৪০ শতাংশই কোনও না কোনওভাবে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সমালোচকরা এজন্য এরদোয়ান সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ