,

ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বর্ণবাদে অভিযুক্ত জেফ সেশনস

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটর জেফ সেশনসকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬৯ বছরের অ্যালাবামা অঙ্গরাজ্যের এই সিনেটর একজন সাবেক কৌঁসুলি। ১৯৮৬ সালে এক বর্ণবাদী মন্তব্যের জেরে তিনি জুডিশিয়াল পদবী হারান। পরে ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায়ও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

d10a1e189fefcfa84ff9861bfde3371a-582f40b0285b9

নাম প্রকাশ না করার শর্তে ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দলের সদস্যরা তার মনোনয়নের খবর নিশ্চিত করেছেন। তবে তার নিয়োগ এখনও চূড়ান্ত নয়। তাকে হোয়াইট হাউসের ভবিষ্যৎ প্রশাসনিক পদে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

সিনেটর জেফ সেশনস মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের একজন একনিষ্ঠ সমর্থক। এছাড়া তিনি অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার যে কোনো ধরনের প্রস্তাবের ঘোর বিরোধী।

এদিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিনকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সির সাবেক প্রধান মাইকেল ফ্লিন নির্বাচনি প্রচারণার সময় নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। যখন অন্য জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা ট্রাম্পের প্রার্থিতার সমালোচনা করে যাচ্ছিলেন তখন তাকে সঙ্গ দিয়েছেন ৫৭ বছর বয়সী ফ্লিন। দুঃসময়ে পাশে থাকার পাশাপাশি ট্রাম্পের পররাষ্ট্র নীতি ইস্যুতেও তাকে বেশ সাহায্য করেছেন ফ্লিন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, মুসলিমবিদ্বেষসহ বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্কিত। মাকিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির প্রকাশ্য বিরোধিতা করতে দেখা গেছে ফ্লিনকে।

২০১৬ সালে ‘দ্য ফিল্ড অব ফাইট: হাউ উই ক্যান উইন দ্য গ্লোবাল ওয়্যার এগেইন্সট র‍্যাডিকেল ইসলাম অ্যান্ড ইটস অ্যালিজ’ নামের বইটি লেখেন ফ্লিন। তার সহলেখক ছিলেন রিগ্যান প্রশাসনের সাবেক কর্মকর্তা মাইকেল লিডিন। বইয়ে ফ্লিন বলেছিলেন, ‘তথাকথিত রাজনৈতিক শুদ্ধতার পূজারী’ নন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিতে নিয়মিত হাজির হওয়ার কারণেও ব্যাপক সমালোচনা রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। একবার চ্যানেলটির একটি অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই সিট পরেই বসে থাকতে দেখা গেছে তাকে। পরে অবশ্য ফ্লিন বলেছিলেন, তিনি সিএনএন কিংবা অন্য সংবাদমাধ্যমগুলোর থেকে আরটিকে আলাদা করে দেখেন না।

গত ফেব্রুয়ারিতে মুসলিমবিদ্বেষী টুইট করেন ফ্লিন। সেখানে তিনি লিখেছেন, ‘মুসলিমদের নিয়ে আতঙ্কিত হওয়াটা যৌক্তিক’। তার সে টুইট কখনও প্রত্যাহার করা হয়নি।

২০১৭ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দিন থেকে শুরু করে ট্রাম্পের শপথের আগ পর্যন্ত কাজ করছে ক্ষমতা হস্তান্তরে গঠিত অন্তবর্তী দল। প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন অ্যাক্টের অধীনে এই দল অন্তর্বর্তীকালীন সময়ে সরকার গঠন ও অন্যান্য পদে নিয়োগ দেওয়াসহ যাবতীয় পরামর্শ দিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে