,

মোজাম্বিকে ট্রাক বিস্ফোরণে আরও প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :মোজাম্বিকে জ্বালানিভর্তি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

6b0f0b916234e379a540da399d8090de-582f35e9b020e

ট্রাকটি বন্দরনগরী বিরা থেকে জ্বালানি নিয়ে মালাবিতে যাচ্ছিল।

মোজাম্বিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, মালাবি সীমান্তবর্তী মোজাম্বিকের তেত প্রদেশে কাফিরিদজং গ্রামে লোকজন ওই জ্বালানি ট্রাক থেকে পেট্রোল নিচ্ছিলেন। এ সময় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয় লোকজন নল দিয়ে সেখান থেকে তেল সংগ্রহের চেষ্টা করেন।

এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মোনাসেস জানান, স্থানীয় লোকজনের হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করতে দেশটির মন্ত্রীদের শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মোজাম্বিক বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম। এ দেশের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে জীবনযাপন করেন। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মোজাম্বিক। ১৯৯২ সালে দেশটিতে ১৬ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। তবে ওই গৃহযুদ্ধের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে