শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাত প্রবাসীর স্ত্রীকে ডিজিটাল তালাক! অত:পর স্ত্রীর কাণ্ড

 

আন্তর্জাতিক ডেস্ক :মুসলিম সমাজে তালাক শব্দটা অতি পরিচিত,কিন্তু সেটা যদি হয় অনলাইনের মাধ্যমে।এমনই এক ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতের হায়দারাবাদে ২৩ বছর বয়সের মেহেরুন্নেসা (ছদ্মনাম) যখন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী স্বামীর কাছ থেকে এসএমএসের মাধ্যমে তালাক পান তখন তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

probasi-binodon69
কিংকর্তব্যবিমূঢ় হয়ে পুলিশের শরণাপন্ন হন।হায়দারাবাদ সাউথ জোনের নারী পুলিশ থানার (ডব্লিউপিএস) পরিদর্শক এন শ্রেয়া জানান, মেহেরুন্নেসার স্বামী একজন বেসরকারি কর্মচারী। বছরখানেক আগে তিনি আমিরাতে যান।
মেহেরুন্নেসাকে এসএমএসে তালাক লিখে পাঠিয়েছেন। তিনি ন্যায় বিচারের দাবিতে পুলিশের শরণাপন্ন হয়েছেন।অন্যদিকে, এমনি একটি ঘটনার বিবৃতিতে দক্ষিণ জোন পুলিশের উপকমিশনার তরুণ জোশী জানান, কেন্দ্রে তার তার বদলির সময় হেমায়েতনগরের একজন গৃহিণী স্কাইপিতে ভিডিও চ্যাটের মাধ্যমে তালাক দেওয়ায় তার টেকি (প্রযুক্তিতে চটপটে) স্বামীর বিরুদ্ধে মামলা করেন। তার স্বামী যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গেছে।

ওই গৃহিণীর সময় বর্ণনা অনুসারে স্বামীর বিরুদ্ধে ভারতীয় আইনে অধীনে ৪৯৮-ক ধারায় পারিবারিক নির্যাতন মামলা দায়ের করা হয়।সম্প্রতি বিবাহ বিচ্ছেদের জন্য এরূপ পদ্ধতি অবলম্বন করা হলেও পূর্বে প্রবাসীরা তালাকের জন্য তাদের স্ত্রীদের কাছে দেন-মোহরের বর্ণনাসহ তালাকের জন্য প্রদত্ত কাগজপত্র পাঠিয়ে যথাযথ নিয়ম অনুসারে তালাক দিতেন। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে মুসলিম পুরুষেরা তালাক দিতে ইন্টারনেট আর মুঠোফোনের ব্যবহার করা শুরু করেছে।উল্লেখ্য, হায়দারাবাদ পুলিশের দেওয়া তথ্য অনুসারে গত কয়েক মাসেই এ ধরনের তালাকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম