,

দেখুন যার জন্য বাংলাদেশে আসছেন শুভশ্রী

 

বিনোদন ডেস্ক :শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ছবির নাম ‘নবাব’, শুভশ্রী এতে অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। আগামী ১৬ তারিখ থেকে ছবির শুটিং শুরু হচ্ছে কক্সবাজারে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই শুভশ্রী ঢাকায় চলে আসছেন বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

sovosri-binodon69
ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবির শুটিং কলকাতায় শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত শুরু হচ্ছে বাংলাদেশে। এ বিষয়ে আব্দুল আজিজ এনটিভি অনলাইনকে বলেন, ‘শুটিংয়ে অংশ নিতে আগামী ১৫ তারিখ ঢাকায় আসছেন শুভশ্রী। রাতে রেস্ট নিয়ে সকালেই তিনি কক্সবাজার চলে যাবেন। ১৬ তারিখ থেকে কক্সবাজারে শুটিং শুরু করব। বিকেল থেকে শুভশ্রী শুটিংয়ে অংশ নেবেন।’

শুটিংয়ের সময়সীমা নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘কক্সবাজারে টানা আট দিন শুটিং করার কথা রয়েছে। এখানে আমরা ছবির অ্যান্ড-ক্লাইমেক্স শেষ করব। চলতি মাসের শেষ দিতে কলকাতায় শুটিং করব, এর পর থাইল্যান্ড যাব। টানা ৪৫ দিন শুটিং করার প্ল্যান রয়েছে। আশা করি এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’

‘নবাব’ ছবিটি পরিচালনা করছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা এবং কলকাতার রজতাভ দত্তকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে