,

পাত্র খুঁজছেন মৌসুমী হামিদ

7বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও চিত্রনায়িকা মৌসুমী হামিদ। ছোট ও বড় পর্দায় এখন ব্যস্ত সময় কাটছে এ লাক্স তারকার। কিছুদিন আগে নেপালে ধারাবাহিক নাটক ‘টাইম’র কাজ শেষ করেছেন। সেখানে নাটকের শুটিংয়ে ছিলেন ৯ দিন।

গল্পে দেখা যাবে, একজন কোমলমতি মেয়ে মৌসুমী। স্বামীহারা মেয়েটি হতাশায় ভুগছিলেন। হঠাৎ জানতে পারেন তার স্বামী এখনো বেঁচে আছেন। তিনি এখন নেপালে। পাগল প্রায় স্ত্রী স্বামীকে খুঁজতেই ছুটে যান সেখানে। এরপর নানা ঘটনায় গল্প এগিয়ে যায়। নাজনীন হাসান চুমকির রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল।

মৌসুমীর অভিনীত নতুন ধারাবাহিক ‘বৃষ্টিদের বাড়ি’ বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত রনি।

বড় পর্দায় ব্ল্যাকমানি, ব্ল্যাকমেইল, জালালের গল্প ও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি সিনেমার মাধ্যমে সাড়া ফেলেছেন হালের এ ক্রেজ। এখন তার অভিনীত ছিটমহল ও হডসনের বন্দুক ছবি দু’টি মুক্তির প্রতীক্ষায়। এখন কাজ করছেন ‘কয়লা’ সিনেমায়।

moushumi-bangla-movie-2‘ছিটমহল’ নিয়ে মৌসুমী আরটিভি অনলাইনকে বললেন, আমাকে একজন টিপিক্যাল হিন্দু গৃহবধূ হিসেবে দেখা যাবে। যে কিনা তার স্বামীর আগের স্ত্রীর সন্তান ও ননদকে দেখভাল করতেই ব্যস্ত থাকে। সুন্দরী ননদের ওপরে গ্রামের অনেকেরই খারাপ নজর পড়ে। এ সবকিছুরই সে প্রতিবাদ করে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা সময় সিদ্ধান্ত নেন দেশ ছেড়ে চলে যাবে পরিবারটি।

নতুন আরো একটি চলচ্চিত্রে কাজের কথা চলছে তার। তবে নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। কলকাতা অথবা দেশের কোনো শীর্ষ নায়কের বিপরীতেই জুটি বাঁধবেন দর্শকনন্দিত এ অভিনেত্রী।

তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সেক্ষেত্রে লম্বা, উচ্চশিক্ষিত এবং রুচিশীল কাউকেই খুঁজছেন বলে জানালেন এ তারকা। মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন। তবে এ মুহূর্তে ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় আদৌ বিয়ে করবেন কিনা সে প্রশ্নের উত্তরে রহস্যের হাসিই হাসলেন মৌসুমী! আরটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে