,

লাউয়ের যত পুষ্টিগুণ

31117-boroস্বাস্থ্য ডেস্ক : জনপ্রিয় গান ‘সাধের লাউ’ শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। ‘সাধের লাউ’ কিন্তু পুষ্টিগুণের দিক থেকেও অতুলনীয়। অত্যন্ত উপকারী সবজি লাউ নিয়মিত খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগবালাই থেকে। সবজি হিসেবে রান্না করে খাওয়ার পাশাপাশি জুস ও হালুয়া করেও খেতে পারেন লাউ। চলুন জেনে নেওয়া যাক লাউয়ের যত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

– শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে সাহায্য করে লাউ। লাউয়ে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপের রোগীর জন্য খুবই উপকারী।

– লাউয়ে রয়েছে ভিটামিন বি, ফাইবার ও মিনারেল যা হজমের গণ্ডগোল দূর করে। লিভার সুস্থ রাখতেও লাউয়ের ভূমিকা অপরিসীম।

– জন্ডিস রোগীরা লাউপাতার জুস পান করতে পারেন।

– লাউয়ের রসের সঙ্গে আদা ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন। এটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করবে।

– কিডনি সুস্থ রাখে লাউ। ইউরিন ইনফেকশন প্রতিরোধ করতেও লাউয়ের ভূমিকা অপরিসীম।

– লাউয়ের রসের সঙ্গে তিলের তেল মিশিয়ে পান করলে ইনসমনিয়া দূর হবে।

– লাউয়ে থাকা ভিটামিন সি ও জিঙ্ক প্রাকৃতিকভাবে ত্বক টানটান রাখে।

– প্রতিদিন সকালে খালি পেটে লাউয়ের রস পান করলে মেদ জমবে না পেটে।

– নিয়মিত লাউ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে।

– ত্বক সুস্থ রাখার জন্য নিয়মিত লাউ খাওয়ার বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা