,

শাহরুখ শুটিংয়ে না খেয়ে থাকেন

alia-bhattবিনোদন ডেস্ক : ডিয়ার জিন্দেগি নিয়ে এখন থেকেই উৎসাহের শেষ নেই। ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। শাহরুখ ও আলিয়া সম্পর্কে এর মধ্যেই নানা রকমের গল্প চালু হয়েছে বাজারে। সেটে কেমন কাজ করতেন, অভ্যাস, বদভ্যাস, কফি উইথ করণে উপস্থিত হয়ে এসব নিয়ে খোলামেলা কথা বলেছিলেন দু’‌জনেই। এবার আরেকটি সাক্ষাৎকারে আলিয়া ভাট জানালেন, শুটিং চলাকালীন নাকি বড্ড না খেয়ে থাকার অভ্যাস ছিল শাহরুখের। আলিয়া বললেন, সুযোগ পেলেই ব্ল্যাক কফি খেতেন শাহরুখ খান। পেট ভরা আহার বলতে যা বোঝায়, তা করতেন না। তাই পেটের জ্বালা মেটাতে সেটে স্ন্যাক্স, চিপস বিস্কুটের দেদার জোগান লাগত। আলিয়া এটাও বললেন, ‘‌অনেক সময়েই হত, বড় বড় দৃশ্য, গাদা গাদা সংলাপ। শুটিংয়ের সময় কেউ কথা বলত না, সবাই চুপচাপ। কথার মাঝে মাঝেই শাহরুখের পেট থেকে ছুঁচো ডাকার শব্দ শুনতে পেতাম। মানুষ অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটে যে শব্দ হয়, সেটাই হত’‌। শাহরুখের ভাল খারাপ অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া এটাও জানিয়ে গেলেন, এই না খাওয়াটাই যা খারাপ অভ্যাস শাহরুখের। বাকিটা তো সবই ভাল।‘‌আর উনি একজন লোক, আর আমি কত ছোট ওঁর থেকে। ভাল খারাপ আমি বুঝি নাকি’‌!‌ সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে