,

আইভী সমর্থকদের উল্লাস, নির্দেশের অপেক্ষায় শামীম ওসমান শিবির

eনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েছেন তার কর্মী-সমর্থকেরা। অন্যদিকে এমপি শামীম ওসমানের অনুগামীরা কিছুটা মনোক্ষুণ্ন রয়েছেন। তারা বলেছেন, মিডিয়ার মাধ্যমে আইভীকে নৌকা প্রতীক দেওয়ার খবর জেনেছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার রাত ৮টার পরেই যখন গণভবন থেকে খবর আসে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনের ভোটে আইভী লড়বেন নৌকা প্রতীকে তখনই নারায়ণগঞ্জ শহর ও সিটি করপোরেশন এলাকাতে সমর্থকেরা মিছিল বের করে। তারা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে শুকরিয়া আদায় করতে থাকেন। নেতাকর্মীরা জড়ো হন শহরের দুই নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।

গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইভীর নাম বাদ দিয়ে সভাপতি আনোয়ার হোসনকে মুখ্য করে তিনজনের নাম প্রস্তাবনা করা হয়। আনোয়ার হোসেন মনোনয়ন পেতে যাচ্ছেন এমন ধারণায় ভর করে ওই সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পড়ে সহ সভাপতি চন্দন শীলের ওপর। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় দুই পা হারিয়েছেন।

শুক্রবার রাতে চন্দন শীল বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি আইভীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আনুষ্ঠানিক নির্দেশনা পাই নাই। পেলে আমরা তৃণমূল বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’

অন্যদিকে একাধিবার মহানগর আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের মোবাইলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে আনোয়ারের ঘনিষ্ঠজন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট