,

‘ট্রাম্প হত্যা’ শিরোনামে অভিনয় করে তিনজন তিরস্কৃত

trimp-ak_আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পুরো আমেরিকা জুড়েই বিদ্রোহ করছে দেশটির নাগরিকরা। একেকজনের বিদ্রোহ একেক রকম।

তবে সব চেয়ে মজার বিদ্রোহ করেছে টেক্সাসের জনপ্রিয় শহর সান আন্তোনিও উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির দুই শিক্ষার্থী ও এক শিক্ষক। তারা ট্রাম্পের হত্যার উপর একটি ব্যঙ্গ রচনায় অভিনয় করেন। এই জন্য তারা স্কুল কর্তৃপক্ষের দ্বারা তিরস্কৃত হয়েছেন।

গত সপ্তায় সান আন্তোনিও মার্শাল হাই স্কুলে ট্রাম্প বিরোধী একটি ব্যঙ্গ রচনায় অভিনয় করেন দুইজন শিক্ষার্থী। তাদের সহযোগিতা করেন তাদেরই এক শিক্ষক। তারা ব্যঙ্গ রচনাটির নাম দেন ‘ট্রাম্প হত্যা’।

ব্যঙ্গ রচনাটিতে অভিনয় করা এক ছেলে সেলফোন থেকে গুলির আওয়াজের শব্দের ইফেক্ট ব্যবহার করে এবং ট্রাম্প অভিনয় করা ছেলেটি গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। সান আন্তোনিও স্কুলের এক ছাত্রের পিতা­-মাতা হ্যারল্ড ও মিরিন্ডা সিম ব্যঙ্গ রচনাটি দেখেন। তারা এই বিষয়ে জেলা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন।

নর্থ সাইড ইনডিপেনডেন্ট জেলা স্কুলের মুখপাত্র ব্যারি পেরেজ বলেন, ব্যঙ্গ রচনাটিতে অভিনয় করা ৩ জনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।এর সঙ্গে যুক্ত থাকা শিক্ষক ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

জেলা কর্মকর্তাদের এই ব্যবস্থা হ্যারল্ড ও মিরিন্ডার পছন্দ হয়নি বলে জানান তারা। তারা বলেন, ৩ জনের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করেছিলেন তারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে