,

করণের ছবি দিয়ে রূপালী পর্দায় শিগগিরই আসছেন শ্রীদেবী কন্যা

1479462398বিনোদন ডেস্ক : কানাঘুষাটা পুরনো, তবে গতকাল পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। সেই অনিশ্চয়তা দূর করলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। জানালেন, বড় কন্যা জাহ্নবী বলিউডে পা রাখছেন এবং সেটা প্রযোজক-পরিচালক করণ জোহরের হাত ধরেই।

বনি কাপুরের ভাষ্য, করণ তাদের কাছে জাহ্নবীর জন্য একটি ছবির বিষয় নিয়ে কথা বলেছিলেন। সবকিছু ঠিক থাকলে সেই ছবির সুবাদে শিগগিরই রূপালি পর্দায় শ্রীদেবী কন্যার ম্যাজিক দেখা যাবে।

তবে ঠিক কোন ছবি দিয়ে জাহ্নবী তার বলিউডি সফর শুরু করবেন সে বিষয় কিছু জানাননি বনি।

গুঞ্জন বলছে, করণ এখন মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক নিয়ে কাজ করার কথা ভাবছেন। খুব সম্ভবত ‘সাইরাত’ ছবির হাত ধরেই টিনসেল টাউনে পা রাখবেন শ্রীদেবী কন্যা।

এ ব্যাপারে শ্রীদেবীর বক্তব্য, অভিনেত্রী হতে চায় সবাই। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন। এখানে সফল হতে গেলে একাগ্রতা দরকার। নিজের শতভাগ দিতে পারলে মেয়ের বলিউডে আগমন নিয়ে কোনো আপত্তি নেই তার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা