,

শনিবার প্রার্থীর নাম ঘোষণা করবেন খালেদা জিয়া

5f289497453a8aadcc536d4b94b3eef8-550x304নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার কথা নিশ্চিত করেছে। তবে কোন প্রার্থী দলীয় ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা শনিবার জানা যাবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থীর নাম ঘোষণা করবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার শুক্রবার একথা জানিয়েছেন।
শুক্রবার বিকালে ঢাকার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তৈমূর আলম। তিনি বলেন, ‘নেত্রী আমাকে প্রস্তুত থাকতে বলেছেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানসহ অনেকে। এসময় আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান খালেদা জিয়া।
তৈমূর আলম জানান, ‘চেয়ারপারসন উপস্থিত সবার মতামত নেন। তিনি বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনে অংশ নিলে কে হবেন প্রার্থী সেটাও তিনি প্রথমে আমাকে জানাবেন। আমি সেটা ঘোষণা করবো। তবে সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতারা প্রথম পছন্দ হিসেবে আমার নামই উচ্চারণ করেছে।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, ‘চেয়ারপারসন আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান। বিএনপি দলীয় সাবেক দুই এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও গিয়াসউদ্দিন নির্বাচনে আগ্রহী নন বলে জানিয়েছেন। তৈমূর আলম খন্দকার সরাসরি প্রস্তাব করেননি। তিনি চেয়ারপারসনের ওপরে সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন। আমি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সরাসরি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা কাজ করবো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে