,

রায়পুরায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা

narsingdiভৈরব প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার রাত আটটায় জেলা প্রশাসন এই আদেশ জারি করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার ওই ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। এর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। তারপর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আজ বিকেল থেকে পক্ষ দুটি আবার সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। তাই অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন বলেন, পরিস্থিতি¯স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এই আদেশ বহাল থাকাকালে এলাকায় এক সঙ্গে চারজনের বেশি লোক চলাফেরা করা যাবে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাজুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর আবদুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ ইউপি নির্বাচনে তাজুল ও আবদুল হক দুজনই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান। শেষ পর্যন্ত তাজুল দলীয় প্রার্থী হয়ে বিজয়ী হন। নির্বাচনের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ অবস্থায় গত ১০ নভেম্বর থেকে পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সোমবারের সংঘর্ষে আবদুল হকের পক্ষের শাহজাহান মিয়া, মানিক মিয়া, মামুন মিয়া ও খোকন মিয়া নিহত হন। ওই চারজনের মধ্যে শাহজাহান মিয়া টেঁটাবিদ্ধ হয়ে এবং বাকিরা মারা যান গুলিতে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত তিনটি মামলা করলেও নিহত ব্যক্তিদের স্বজনেরা মামলা করেননি। পুলিশের করা মামলায় দুই হাজার গ্রামবাসীকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট