,

পোশাকের দাম ৩৮ কোটি!

monroeনিউজ ডেস্ক : এক পোশাকের দাম ৪৮ লাখ মার্কিন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৮ কোটি টাকা! নিলামে হলিউডের নন্দিত অভিনেত্রী মেরিলিন মনরোর একটি পোশাক এই দামে বিক্রি হয়েছে।

মনরোর এই পোশাকটির বিশেষত্ব হলো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে এই পোশাক পরে ‘শুভ জন্মদিন’ গানটি গেয়েছিলেন তিনি।

কেনেডির ৪৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নিউইয়র্কের মেডিসন স্কয়ারে। সেই অনুষ্ঠানে পরা মনরোর এই পোশাকটি ছিল দারুণ আঁটসাঁট। আড়াই হাজার ক্রিস্টালে সাজানো এই পোশাকটি কিনেছে রিপলিস বিলিভ ইট অর নট মিউজিয়াম চেইন। ধারণা করা হচ্ছিল, এ গাউনটির দাম বড় জোর ৩০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু ধারণার চেয়েও বেশি দাম উঠেছে আলোচিত ওই পোশাকটির।

পোশাকটি কেনা প্রসঙ্গে রিপলিস বিলিভ ইট অর নট মিউজিয়াম চেইনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ওই পোশাকটি সেই সময়ের পপ সংস্কৃতির কিংবদন্তি।

মনরোর সেই পোশাকে ক্রিস্টাল লাগানো রয়েছে।কেনেডির জন্মদিনের অনুষ্ঠানের মাত্র তিন মাস পর মারা যান মনরো। আর ওই জন্মদিনের পরের বছর হত্যার শিকার হন কেনেডি। এই পোশাকটি ১৯৯৯ সালে একবার নিলামে উঠেছিল। সে সময় এর দাম উঠেছিল ১ দশমিক ২৬ মিলিয়ন ডলার। কিন্তু এবারে যে দাম উঠেছে, তা সম্ভবত নিলামে বিক্রি হওয়া কোনো পোশাকের ক্ষেত্রে সর্বোচ্চ দামের রেকর্ড। এর আগে ২০১১ সালে মনরোর আরেকটি পোশাক বিক্রি হয়েছিল ৪৬ লাখ মার্কিন ডলারে।

তথ্যসূত্র : বিবিসি, গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা