,

অবশেষে স্বস্তির জয় পেল চিটাগং ভাইকিংস

jhjjস্পোর্টস ডেস্ক : অবশেষে চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো চিটাগং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী ভাইকিংসের বিপক্ষে ১৯ রানের জয় পায় তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তাসকিনের মারাত্মক বোলিংয়ের মুখে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে করে ১৭১ রান।
চিটাগংয়ের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ চার ওভারে ৩১ রানে ৫ উইকেট দখল করেন।
চিটাগংয়ের দেওয়া ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করেছিল জুনায়েদ সিদ্দিকী ও মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারেই ৪৪ রান যোগ করেন। এরপরই তাসকিন আহমেদের বলে জহুরুল ইসলামকে কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মুমিনুল (২২)।
মুমিনুলের বিদায়ের সাব্বির রহমানকে নিয়ে দারুণ ব্যাটিং করছেন জুনায়েদ সিদ্দিকি। ইনিংসের নবম ওভারে সাকলায়েন সজীবের বলে একটি ছয় ও একটি চার হাঁকিয়ে আগের ম্যাচের সেঞ্চুরির কথায় মনে করাচ্ছেন সাব্বির। ঠিক এই সময়ে গ্রান্ট ইলিয়টের করা ১০ম ওভারের প্রথম বলে উইকেট থেকে বের হয়ে মারতে গিয়ে লং অফে মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন জুনায়েদ। আউট হওয়ার আগে ২৮ বলে ১টি চার ও ৩টি ছয়ে এই বাঁহাতি করেন ৩৮ রান।
তৃতীয় উইকেট জুটিতে দ্রুত গতিতে ৩৪ রান যোগ করেন সাব্বির রহমান ও উমর আকমল।তবে চিটাগংয়ের পেস বোলার ইমরান খান জুনিয়র ও তাসকিনের বোলিংয়ে খেই হারায় রাজশাহী। ১১২ থেকে ১৩৪ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফেরেন উমর আকমল, সাব্বির রহমান, ও সুমিত প্যাটেল।
মূলত সাব্বিরের আউটেই ব্যাকফুটে চলে যায় রাজশাহী। ৩০ বলে চারটি ছয় ও এক চারে করেন ৪৬ রান। সাব্বির ইমরান খানের স্লোয়ার বলে কাভারে চমৎকার এক ড্রাইভিং ক্যাচ ধরেন তামিম। শেষদিকে ড্যারেন স্যামি ১৪ রান শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
মোহাম্মদ নবী ও আনামুল হক বিজয়ের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ওভারে ৫ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং টোটাল গড়ে চিটাগং ভাইকিংস।
বেশি বিধ্বংসী ছিল মোহাম্মদ নবী। মাত্র ৩৭ বলে ছয়টি করে চার ছক্কায় করেন অনবদ্য ৮৭ রান। আর আনামুল বিজয় করেন ৪০ বলে চারটি চার ও দুটি ছয়ে ৫০ রান। ম্যাচ সেরা নির্বাচিত হন মোহাম্মদ নবী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা