,

চিনু সেন গুপ্ত পরলোকগমন

fb_img_1479443811207শামীম সরকার : ব্রাক্ষণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন রুটি-নূরপুর চক বাজারের ইতি টেলিকম সেন্টারের মালিক চিনু সেন গুপ্ত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাসভবন রুটি গ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৩০ মিনিটের দিকে তিনি পরলোকগমন করেন। চিনু সেন গুপ্ত স্ত্রী ও ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মালয়েশিয়ার লিংকন কলেজের শিক্ষার্থী মোঃশামীম সরকার আমাদেরকে জানান চিনু সেন গুপ্ত রুটি-নূরপুর চক বাজারের একজন সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী ছিলেন ।তার টেলিকম সেবায় রুটি-নূরপুর,আদিলপুর গ্রামবাসী অনেক উপকৃত হয়েছে।

চিনু সেন গুপ্ত মৃত্যুর খবর পেয়ে রুটি-নূরপুর চক বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ীগণ তাঁর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন এবং সমবেদনা জানান।শুক্রবার সকাল ১০টায় রুটি শ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা