চার দিনের ব্যবধানে নবীনগরে ২টি নৃসংশ হত্যাকান্ড : গ্রেফতার ২জন।
শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি : চার দিনের ব্যবধানে নবীনগরে ২টি নৃসংশ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন গ্রেফতার হলেও বাকিরা পলাতক রয়েছে। নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা দক্ষিন পাড়া এলাকায় বাবার হাতে যুবেদা খাতুন (৪) নামে এক শিশুকন্যা খুন হয়েছে। অপর দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে সোমবার যৌতুক লোভী স্বামী তার স্ত্রীর শরীরে কেরোসিন লাগিয়ে আগুন দিয়ে ৮ মাসের অন্ত:সত্ত্বা সোনিয়া আক্তার (২৫) কে হত্যা করেছে। পুলিশ এ দুটি ঘটনায় শ্বাশুড়ী নিলুফা বেগম (৪৫) এবং ঘাতক পিতা যুবায়েদ (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে সোমবার যৌতুক লোভী স্বামী স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ৮ মাসের অন্ত:সত্ত্বা সোনিয়া আক্তার (২৫) কে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতে শ্বাশুড়ী নিলুফা বেগম (৪৫) কে গ্রেপ্তার করে স্বামী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে জেলা মর্গে প্রেরণ করে। নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে মঙ্গলবার সকালে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। জানা গেছে, নবীনগর উপজেলার বাড়িখলা গ্রামের শামছুর রহমানের ছেলে নাজমুল হক ৮ বছর পূর্বে মুরাদনগর উপজেলার শাহগুদা গ্রামের দুলাল মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য স্বামীর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। মেয়ের সুখের কথা চিন্তা করে পিতা ২ দফায় জামাইকে ৬ লক্ষ টাকা যৌতুক দেয়। তার পরও স্বামী যৌতুকের জন্য আবার চাপ দিলে সোনিয়া আক্তার তাদের মাঝে কথা কাটাকাটি হলে সোমবার সকালে টয়লেটের ভিতরে স্ত্রীর শরিরে আগুন দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় বার্ণ ইউনিটি স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সোনিয়া মারা যায়। এব্যাপারে নবীনগর থানায় মামালা দায়ের করা হয়েছে।
অপরদিকে মেরকুটা দক্ষিন পাড়া এলাকার দরিদ্র রিকশা চালক যুবায়ের তার চার বছরের শিশুকন্যা সন্তানকে সন্ধ্যার পর পর রাগের মাথায় উত্তেজিত হয়ে ঢিল মেরে ছুড়ে ফেলে দিলে এতে ঘটনাস্থলেই যুবেদার মৃত্যু হয়। আর্থিক অসচ্ছলতার কারনে যুবায়েরের স্ত্রী চট্রগ্রামের জনৈক ব্যক্তির বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে। সে কারনে দেখা শোনা করার জন্য ৬ বছরের ১ ছেলে ও ৪ বছরের ১ মেয়েকে তার মায়ের কাছে (যুবায়েরের শাশুরী) রেখে যান। ঘটনার দিন সন্ধ্যায় যুবায়ের তার শাশুরীর কাছ থেকে ছেলে ও মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় যুবেদা ঘরে থাকা মোড়ায় বসতে গেলে সেটি বেকে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার দিলে যুবায়েদ তাকে চর থাপ্পর মারতে থাকে। এ সময় চিৎকারের মাত্রা বেড়ে গেলে পাষন্ড পিতা যুবেদাকে দুই হাতে উপরে তুলে ঢিল মেরে ছুড়ে ফেলে দেয়। এতে যুবেদার দাঁতের নিচের পাটি ভেঙ্গে উপরে ঢুকে যায়। ওই সময় চিৎকার শুনে যুবেদার নানি পাশের বাড়ি থেকে ছুটে এসে এ দৃশ্য দেখে পাড়া প্রতিবেশীকে ডাক দিলে যুবায়ের পালিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে যুবেদার মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং বৃহস্পতিবার পুলিশ যুবায়ের (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য ০৮ বৎসর পূর্বে আসামী জোবায়েদ একই গ্রামের মোসাঃ তাছলিমা আক্তারকে বিয়ে করে। বিয়ের এক মাস পর আসামী জোবায়েদ স্ত্রী তাছলিমা আক্তারকে সাথে নিয়ে চট্টগ্রাম চলে যায়। জোবায়েদ মাদকাসক্ত ও উশৃংখল ছিল। পরে সে নিজে বাড়িতে চলে এসে রিক্সা চালাত। আর তাছলিমা আক্তার চট্রগ্রামে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, দুটি খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।











