,

নিরাপত্তার অজুহাত, নাসিরনগর অভিমুখী লংমার্চ বাতিল

1479467726আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখী লং মার্চ নিরাপত্তার কারন দেখিয়ে বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লংমার্চের গাড়ি বহর জেলার আশুগঞ্জ পৌঁছলে পুলিশ নিরাপত্তাজনিত কারণে তাদের লংমার্চ বাতিল করতে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লংমার্চ প্রতিনিধি দলের মুখপাত্র মানিক রক্ষিত সাংবাদিকদের জানান, তাদের লংমার্চ বাতিল করা হয়েছে। এদিকে, রবিন কর্মকারের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ সদ্যস্যের দলটি ত্রাণ সহায়তা নিয়ে একটি বাসে নাসিরনগরে আসার পথে বেলা ১১টায় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছলে পুলিশ চেকপোস্টে তাদের বাধা দেয়া হয়। পরে দুপুর ২টায় তাদের ৭ জনের একটি প্রতিনিধি দলকে পুলিশের ভাড়া করা একটি মাইক্রোবাসে করে শর্তসাপেক্ষে ত্রাণ বিতরনের জন্য নাসিরনগর পাঠায়। অপরদিকে, শাহবাগে আন্দোলনকারী সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাধারন শিক্ষার্থীবৃন্দ ও মাইনরিটি রাইটস মুভমেন্ট নামের তিনটি সংগঠনের ডাকা লংমার্চকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

শুক্রবার সকাল থেকে জেলার আশুগঞ্জ গোলচত্তর সহ বিভিন্ন এলাকায় ৪টি নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় র‌্যাব, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ছাত্রদের কর্মসূচীতে যাতে করে কোন দুস্কৃতিকারীরা প্রবেশ করে শান্তি শৃক্সক্ষলার বিঘœ ঘটাতে না পারে সে জন্য নাসিনাগরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নাসিরনগর পর্যন্ত কমপক্ষে ৪ টি স্থানে নিরপাত্তা চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা