,

দুই সন্তানের জনক-জননী শাকিব-অপু!

 

বিনোদন ডেস্ক :অপুর সাথে শাকিবের বিয়ে এবং তাদের সন্তান নিয়ে ইতোমধ্যে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। অপু নিখোঁজ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। অবশ্য শাকিব কথা বলে যাচ্ছেন। তার কথাবার্তায় অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে মনে হচ্ছে। কারণ একমাত্র শাকিবই জানেন অপু কোথায় আছেন। তিনি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও তার ঘনিষ্টজনরা নিশ্চিত করে।

sakib-binodon69-1

সম্প্রতি শাকিব প্রকাশিত খবর নিয়ে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অপু সম্পর্কে অনেকে না জেনেই মন্তব্য করছেন। তাই এসব বিষয়ে একটা সময় বিব্রত হলেও এখন আর বিষয়টিকে গুরুত্ব দিই না। এ নিয়ে মাথাও ঘামাই না। অপু ফিরলেই সব প্রশ্নের সমাধান মিলবে। এখন শুধু সময়ের অপেক্ষা।’

শাকিবের এ বক্তব্য থেকেই নিশ্চিত অপু কোথায় আছে, কেমন আছে তার সবই তিনি জানেন। কেন তিনি খোলাসা করে সব বলছেন না, তা এক রহস্য। এ রহস্যের কারণেই এখন খবর চাউর হয়েছে, কলকাতায় অপু কন্যা সন্তানের মা হয়েছেন। আর এ সন্তানের জনক অপুর দাবি অনুযায়ী শাকিবই। কারণ অপু দাবি করেছেন শাকিবের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের সংসারে আট বছরের এক পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায়। এ সন্তান বগুড়ায় অপুর মায়ের কাছে পালিত হয় বলেও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন।

ফের অপু কন্যা সন্তান জন্ম দেয়ায় ধরে নেয়া যায়, শাকিব ও অপু দুই সন্তানের জনক-জননী। এখন দেখার বিষয় হচ্ছে, এসব কথা শাকিব ও অপু কিভাবে মীমাংসা করেন। এদিকে অপুর ঘনিষ্টজনরা বলছেন, সন্তান বড় না হওয়া পর্যন্ত অপু কলকাতায় থাকবেন। আর শাকিব যদি মেনে নেন, তাহলে শিঘ্রই সন্তান নিয়ে দেশে ফিরবেন। যদি না মানেন তাহলে সন্তানকে কলকাতায় রেখে দেশে ফিরবেন তিনি। অপু দেশে ফিরেই সব কথা বলবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে