,

আবারো এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা!

 

বিনোদন ডেস্ক : আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেট থেকে শুরু এরপর দীর্ঘ সাত বছর প্রেম করেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। চলতি বছরের শুরুতে হঠাৎ করেই ব্রেকআপ হয় তাদের।

katrina-kaif-ranbir-kapoor1479434655

তবে ব্রেকআপ হলেও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের কারণে প্রায়ই খবরে আসেন তারা। সম্প্রতি বলিপাড়ায় নতুন গুঞ্জন, আবারো এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে চুপি চুপি একে অন্যের সঙ্গে দেখা করছেন এ জুটি। নিজেদের ভাঙা সম্পর্কে আবারো জোড়া লাগাতে চাইছেন তারা। তবে বিষয়টি খুবই সাবধানে করছেন এ জুটি। কোনোভাবেই পাপারাজ্জিদের নজরে পড়তে চাইছেন না। এখানেই শেষ নয়, খুব শিগগির নাকি বাগদান সারবেন রণবীর-ক্যাটরিনা।

এর আগে গত জানুয়ারিতে হঠাৎ এ জুটির ব্রেকআপের খবরে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ তার আগে বেশ কয়েকবার তাদের বিয়ে এবং বাগদানের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী কোনো গুঞ্জনই সত্যি হয়নি। উল্টো তাদের ব্রেকআপের খবর শুনতে হয়েছে ভক্তদের।

কাজের দিক থেকে রণবীরের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। অন্যদিকে সবশেষ বার বার দেখো সিনেমায় দেখা গেছে ক্যাটরিনাকে। আগামী এপ্রিলে মুক্তি পাবে জাগ্গা জাসুস সিনেমাটি। এতে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে