বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে বাণিজ্য আর ঘাটতি দুটোই বাড়ছে

 

নিজস্ব প্রতিবেদক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক দশকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বেড়েছে। কিন্তু বাণিজ্য বাড়লেও তা ঘাটতিও বাড়িয়ে দিয়েছে। চীনা জনগণের চাহিদা মেটানোর মতো সক্ষমতা বাংলাদেশের নেই বলে বাণিজ্য ঘাটতি ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাই চলতি বাণিজ্য স্বাভাবিকভাবে চীনের অনুকূলেই রয়েছে।

image-6777

পরিসংখ্যান মতে, গত এক দশকে দুই দেশের বাণিজ্য ঘাটতি পাঁচ গুণের বেশি হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ১৯৮ কোটি ডলার। গত অর্থবছরে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪ কোটি ডলার। তবে সুখবর হলো, গত দশকে চীনে বাংলাদেশের রপ্তানি ১৩ গুণের বেশি এবং চীনের রপ্তানি প্রায় পাঁচ গুণ বেড়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে চীনে মাত্র সাড়ে ছয় কোটি ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮১ কোটি ডলার। এর মানে হলো, চীনের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে। রপ্তানি করা পণ্যের মধ্যে তৈরি পোশাকই প্রায় এক-তৃতীয়াংশ। গত অর্থবছরে প্রায় ৩১ কোটি ডলারের নিট ও ওভেন পোশাক রপ্তানি হয়েছে। এ ছাড়া ১৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য এবং ১১ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

এদিকে ২০০৫-০৬ অর্থবছরে চীন থেকে ২০৪ কোটি ডলারের পণ্য বাংলাদেশে এসেছে; যা ২০১৫-১৬ অর্থবছরে বেড়ে ৯৬৫ ডলার হয়েছে।

আবার ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত চীন থেকে বাংলাদেশে বিভিন্ন খাতে সাড়ে ৩৭ কোটি ডলারের বিনিয়োগ এসেছে। এর মধ্যে অন্যতম হলো তৈরি পোশাক; ২ ও ৩ চাকাবিশিষ্ট গাড়ির সংযোজন; পেপার মিল; মৎস্য প্রক্রিয়াকরণ; প্লাস্টিক; বস্ত্র খাতে আনুষঙ্গিক পণ্য; শিল্প রসায়ন ইত্যাদিতে।

জানা গেছে, বাংলাদেশে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, যেখানে চীনা উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারবেন। এ ছাড়া অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, জাহাজ নির্মাণ, ভারী শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণে বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। বাংলাদেশের ১৬ কোটি জনগোষ্ঠীর বিশাল বাজার থাকায় চীনা বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হয়েছে।

অবশ্য বিদেশি সহায়তার ক্ষেত্রে চীন বেশ পিছিয়ে। বাংলাদেশের মাত্র চারটি প্রকল্পে চীনের অর্থায়ন প্রক্রিয়াধীন আছে। এগুলো হলো ঢাকায় হাইব্রিড ধান ল্যাবরেটরি স্থাপন এবং সুপার হাইব্রিড ধান উৎপাদনে বীজ হস্তান্তর; ন্যাশনাল আইসিটি ইনফো নেটওয়ার্ক ফর বাংলাদেশ (দ্বিতীয় পর্যায়); রাজশাহীর ওয়াসার ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার এবং চট্টগ্রামে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীন সরকারের অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি রয়েছে।

তবে স্বাধীনতার পর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ঋণ ও অনুদান মিলিয়ে ১০৫ কোটি ডলার সহায়তা দিয়েছে চীন। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক নির্মাণেও চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে।

বাণিজ্য ঘাটতির বিষয়টি ব্যাখ্যা দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশ্বে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রার রিজার্ভ আছে চীনে। চীন এখন বিভিন্ন দেশে তা বিনিয়োগ করার চেষ্টা করছে। তিনি বলেন, চীনের চাহিদা অনুযায়ী বাংলাদেশের উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা নেই। তাই নিকট ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা কম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ