,

ট্রাম্পের কাছে ফের বঙ্গবন্ধুর খুনিদের ফেরত চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

nasimরাজশাহী প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত চাইলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সন্ধানীর ষাণ্মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। এর আগে গত বুধবারও ঢাকায় এক অনুষ্ঠানে একই আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। তিনি হয়েছেন ভালো কথা, জনগণ তাকে ভোট দিয়েছে। তার কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আমেরিকার প্রেসিডেন্টকে অনুরোধ করব, আপনি বঙ্গবন্ধুর খুনিদের আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত দিন, দণ্ড কার্যকর করতে দিন।’

সন্ধানীর কেন্দ্রীয় সভাপতি জাহারুল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া বক্তব্য দেন বিএমএ ও স্বাচিপের কেন্দ্রীয় সহসভাপতি তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব জয়নাল আবেদীন, সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সালেহ আনজুম, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হতে যাচ্ছে। রাজশাহী বাইপাস সড়কের কাছে বহুপ্রতীক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। শেখ হাসিনার সরকারের আমলেই এটা বাস্তবে রূপ নেবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ কথা আজ পুরো বিশ্ব স্বীকার করছে। কারণ, শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়েছেন। আমাদের লক্ষ্য হলো একটাই। এখানে চিকিৎসক ভাইয়েরা আছেন, শিক্ষকেরা আছেন। আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, ২০১৯ সালেও শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। বাংলার জনগণকে ভোট দিয়ে আবার তাঁকে নির্বাচিত করতে হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলি, কেউ স্বাচিপ করতে পারেন, কেউ বিএমএ করতে পারেন, ড্যাব করতে পারেন। কিন্তু আমার কথা হলো একটাই, স্বাস্থ্যসেবার সঙ্গে কোনো রাজনীতি নেই। এটা মানবধর্ম। মানুষের সেবা করাই মানবধর্ম। যাঁরা চিকিৎসক হবেন, সাদা অ্যাপ্রোন পরবেন, তাঁদের কাজ হবে দায়িত্ব পালন করা। তারপর রাজনীতি করা।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট