,

আ. লীগের নেতৃত্বে সাঁওতালদের গ্রামে হামলা : জয়নুল

faruk-1গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হামলায় ক্ষতিগ্রস্ত সাঁওতাল এলাকা পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এই হামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল সেখানে যায়। তাঁরা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এই হামলা হয়েছে। ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান।

প্রতিনিধিদলটি ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মাঝে ২০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

প্রতিনিধিদলে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস, নির্বাহী সদস্য ঠান্ডু মালকিনসহ সাতজন ছিলেন। সেখানে স্থানীয় জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে