,

রাশিয়া বিষয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ওবামা

140014obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিনিদের ক্ষতি হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এমন সম্পর্কে না জড়াতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে জার্মানির বার্লিনে শেষ সফরে এসে বৃহস্পতিবার তিনি এ পরামর্শ দেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর বক্তব্যে ওবামা বলেন, ‘তিনি চান না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আদর্শ ও মূল্যবোধকে পাশ কাটিয়ে শুধু পরিস্থিতিকে বিবেচনায় নেবেন।’

রাশিয়া সিরিয়া ও ইউক্রেনের মতো ইস্যুগুলোতে ওয়াশিংটনের সঙ্গে ‘সাংঘর্ষিক অবস্থানে’ যাবে বলেও মন্তব্য করেন ওবামা। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

২০০৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বার্লিনেই প্রথম বক্তব্য দিয়েছিলেন ওবামা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা