,

র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়ার পথে ব্রাজিল

brazilস্পোর্টস ডেস্ক : বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক দিন ধরে ১ নম্বরে আর্জেন্টিনা। কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়ার পথে ব্রাজিল। আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাজিল। ২৪ নভেম্বর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা পরবর্তী র‌্যাংকিং প্রকাশ করবে। সেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১ নম্বরেই থাকবে। কিন্তু তাদের সাথে ব্যবধান কমিয়ে আনা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে ২ নম্বরে।

লিওনেল মেসিকে ধন্যবাদ দিতে হবে আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা মেসির কৃতিত্বেই ৩-০ গোলে জিতেছে মঙ্গলবার। ওই ম্যাচ তারা হারলে ব্রাজিল ১ নম্বরে চলে যেত। আপাতত শীর্ষস্থান ধরেই রাখলো ব্রাজিলের চির শত্রুরা।
তিতে-নেইমারের ব্রাজিল বহুকাল ধরে শীর্ষে আরোহনের স্বাদ পায়নি। শেষবার তারা বিশ্বের ১ নম্বর ছিল ২০১০ বিশ্বকাপের আগে। ৬ বছর আগের কথা। তবে ওই সময়ের পর এবারের দ্বিতীয় স্থানই তাদের জন্য সেরা।

এবার বিশ্ব র‌্যাংকিংয়ের টপ টেনে দুটি পরিবর্তন আসছে। ব্রাজিল ২ নম্বরে আসছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ নিচে নেমে ৩ এ চলে যাচ্ছে। অন্য পরিবর্তনটি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলির। কলম্বিয়ার সাথে জায়গা বদলে পঞ্চম স্থানে তারা।

ফিফা র‌্যাংকিংয়ের নতুন টপ টেন : ১. আর্জেন্টিনা ২. ব্রাজিল ৩. জার্মানি ৪. বেলজিয়াম ৫. চিলি ৬. কলম্বিয়া ৭. ফ্রান্স ৮. পর্তুগাল ৯. উরুগুয়ে ১০. স্পেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে