,

অপু বিশ্বাস কি আমার বিয়ে করা বউ?

33171বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা অপু বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন সে খবর কেউ বলতে পারে না।তার ফেরার গুঞ্জন নিয়েও ছড়াচ্ছে ডালপালা। যার পুরোটাই রয়েছে শাকিব খানকে ঘিরে! এই বিষয়ে শিল্পী সমিতির সভাপতি হিসেবে শাকিব খানের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কতটুকু নিয়েছেন সে পদক্ষেপ?

শাকিব বলেন, যতটুকু সাধ্য খোঁজ করার চেষ্টা করেছি। অপুর পরিচিতদেরও বলেছি। এখন থানায় জিডি করা কিংবা পুলিশের সাহায্য নেয়াটা তো আমার দায়িত্ব না। এটা তাঁর পরিবার করবে। আমার মনে হয়, তাঁর পরিবার জানে সে কোথায় আছে।

প্রযোজক ও পরিচালক সমিতি তো আপনাকে দায়ী করছে। তাঁরা আপনার বিরুদ্ধে অভিযোগপত্রও তৈরি করেছে… এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, এটা তাঁদের মনগড়া সিদ্ধান্ত। আমি কেন দায়ী হব? তাহলে কি সালমান শাহর মৃত্যুর জন্য শাবনূর দায়ী? আমাদের ইন্ডাস্ট্রিতে জুটি প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। আমি আর অপু সেই প্রথার ফসল। আমাদের ছবি দর্শক পছন্দ করেছেন বলে আমরা ৭০টির মতো ছবিতে একসঙ্গে কাজ করেছি। তার মানে কী অপু কোথায় গেল, কী করল, কী খেল এগুলো আমাকে জানতে হবে? সে কি আমার বিয়ে করা বউ?

তবে অপু বিশ্বাসের ফিরে আসার বিষয়েও দারুণ প্রত্যয়ী শাকিব। তিনি বলেন, আমার বিশ্বাস অপু দ্রুত ফিরবেন। মান-অভিমান থাকতেই পারে। হয়ত ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল তাঁর। এটা সাময়িক। আমি প্রযোজক-পরিচালকদের ধৈর্য ধরতে বলব। অবশ্যই অপু ফিরে এসে কাজ শেষ করবেন।

এদিকে, অপু বিশ্বাসের কারণে বদলে গেছে সিনেমার গল্প। ২০১৪ সালে জি সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিং। নির্মাতার চিন্তা ছিল ওই বছরই ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমাটির কাজ শেষ না হওয়ায় এর নাম পরিবর্তন করা হয়। নতুন নাম ঠিক করা হয় ‘লাভ ২০১৫’।

নাম পরিবর্তন হলেও ২০১৫ সালেও এর কাজ সম্পন্ন হয়নি। এই সিনেমার কাজ শেষ না হওয়ার জন্য সিনেমাটির নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের নামে একাধিকবার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর কয়েকদিন আগে আবারও তিনদিন শুটিং হয়েছে সিনেমাটির। এই শুটিংয়ে শাকিব খানের থাকার কথা থাকলেও তিনি ক্যামেরার সামনে হাজির হননি। হাজির হয়েছিলেন সিনেমাটির অন্যতম অভিনেতা মিশা সওদাগর।

চলতি মাসের শেষের দিকে এর শুটিং আবার শুরু হতে যাচ্ছে। সেসময় শুটিংয়ে শাকিব খান হাজির হবেন বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা জি সরকার। অপুর বাকি যে কাজ ছিল সেটা একেবারে বাদ দিয়ে গল্পের একটু পরিবর্তন আনা হচ্ছে বলে জানান নির্মাতা। অপুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে