,

নাসিরনগরমুখী লংমার্চ বাতিল

nasirnagar-long-marchনিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরমুখী লংমার্চ পুলিশের বাধা আর আয়োজকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাতিল হয়ে গেছে।

মাইনরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই লংমার্চ শুরু হলেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশের বাধা এবং নিজেদের মধ্যে বিরোধের পর অংশগ্রহণকারীরা ১১টা ৪০ মিনিটে আবার টিএসসিতে ফিরে আসেন।

টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে মাইনরিটি রাইটস মুভমেন্টের সমন্বয়ক মানিক রক্ষিত বলেন, “নিরাপত্তা দিতে পারবে না- এমন কথা বলে ‍পুলিশ আমাদেরকে লংমার্চে যেতে দেয়নি।”

তিনি বলেন, মোট পাঁচটি বাস যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। ছয় দফা দাবির পাশাপাশি ক্ষত্রিগ্রস্তদের জন্য প্রায় দুই লাখ টাকার সহায়তা নিয়ে তারা যাচ্ছিলেন।

“আমরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিয়ে যেতে চেয়েছিলাম, তাও যেতে দেয়নি। এখন অত্যন্ত দুঃখের সঙ্গে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।”

তবে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মাইনরিটি রাইটস মুভমেন্টের ব‌্যানারে শিক্ষার্থীরা ত্রাণ সহায়তা নিয়ে নাসিরনগরে যাওয়ার কথা বলেছিল। এ কারণে তিনি ‘নিজে’ তিনটি মাইক্রোবাস ঠিক করে দিয়েছিলেন। আন্দোলনরতরা পরে তার সঙ্গে একটি বাস যোগ করে, যার অনুমতি ছিল না।

তিনি আরও বলেন, “নাসিরনগরে ত্রাণ দেওয়ার জন্য তারা যেতে পারে, কিন্তু সেখানে গিয়ে সমাবেশ করার মতো পরিস্থিতি নেই। এতো লোকজন নিয়ে সমাবেশ করতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে ঝামেলারও আশঙ্কা আছে।”

সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও মাইনরিটি রাইটস মুভমেন্ট নামের তিন সংগঠনের ব্যানারে মঙ্গলবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা