,

সিঙ্গেল জীবন খুব উপভোগ করছেন অরুণিমা

arunima-ghoshবিনোদন ডেস্ক : অভিনেত্রী অরুণিমা ঘোষ জানিয়েছেন, তিনি সিঙ্গেল এবং সে জীবনই খুব উপভোগ করছেন।
আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে কলকাতার অভিনেত্রী অরুণিমা একথা জানিয়েছেন।
তবে তিনি এও জানিয়েছেন, বিশেষ একজনের সঙ্গে মাথায় ঝুঁটি বেঁধে, চশমা পরে সিনেমা দেখতে যান।
অরুণিমা বলেন, কাজ শেষ হলেই আমি মাথায় ঝুঁটি বেঁধে, চশমা পরে আমার এক স্পেশ্যাল বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে চলে যাই। সে কিন্তু ইন্ডাস্ট্রির নয়, আগেই বলে রাখলাম।
অরুণিমার সেই বন্ধু আগে লন্ডনে থাকত, এখন কলকাতাতেই থাকে। প্রফেশনালি বিজনেসম্যান। কিন্তু ওর বিষয়ে বেশি কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।
তিনি বলেন, হি ইজ নট মাই বয়ফ্রেন্ড। সেটা হলে বলে দিতাম। তবে এটা গ্যারান্টি গিয়ে বলতে পারি ইন্ডাস্ট্রির মধ্যে কাউকে বিয়ে করব না।
সম্প্রতি অরুণিমার পরপর দু’সপ্তাহে দুটো ছবি রিলিজ হয়েছে। কিন্তু কোনোটাতেই লিড রোলে দেখা যায়নি তাকে।
এ বিষয়ে তিনি বলেন, প্রশংসা করেন অনেক পরিচালক, কিন্তু কাজ দেন না তো!
এক প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে অরুণিমা বলেন, ‘আমার মনে হয় আমার দক্ষতাকে টলিউড কাজে লাগাতে পারেনি। আমি অনেক ভাল অভিনেত্রী। অনেক ভার্সেটাইল রোল করতে পারি। আমাকে কেউ ব্যবহারই করল না।’
এ বছরে চার রকমের চারটি ছবি করেছেন অরুণিমা। এগুলো হল, ঈগলের চোখ, কিরীটি, ঠাম্মার বয়ফ্রেন্ড ও অরণ্যদেব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে