,

রাজধানীতে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল আটক

police_নিউজ ডেস্ক : রাজধানীতে ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে তাকে আটক করে পুলিশ।

আটক লতিফুজ্জামান কনস্টেবল পদে ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত বলে জানা গেছে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, ভ্যানে করে ডিম সাপ্লাই দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ৪৪ হাজার টাকা ছিল।
তিনি ও ভ্যানচালক সাপ্লাই ভ্যানযোগে সোনারগাঁ হোটেল মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে এসে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য তাদের পথরোধ করেন।

বাসির সাংবাদিকদের আরও বলেন, পথরোধ করা পুলিশ সদস্য আমার কাছে গাঁজা আছে কি না জানতে চেয়ে পকেট সার্চ করতে যান। এ সময় আমি পকেটে থাকা টাকা ও চাবি বের করলে তারা টাকা টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, আমি এ সময় একজনকে জাপটে ধরে ফেলি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে তাকে ধরে শাহবাগ থানায় খবর দেয়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেলেও আনসার সদস্য পালিয়ে যান।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি আনসার নয়, সেও পুলিশ সদস্য। তাকে ধরারও চেষ্টা চলছে।

এদিকে ছিনতাইকালে পুলিশ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে