,

নবীনগরে পাষান্ড পিতার হাতে মেয়ে খুন ,পিতা গ্রেফতার

grafterনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা দক্ষিন পাড়া এলাকায় বাবার হাতে যুবেদা খাতুন (৪) নামে এক শিশুকন্যা খুন হয়েছে। পুলিশ ঘাতক পিতা যুবায়েরকে গ্রেফতার করেছে। বুধবার রাতে মেরকুটা বাজার সংলগ্ন দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, ওই এলাকার দরিদ্র রিকশা চালক যুবায়ের তার চার বছরের শিশু সন্তানকে সন্ধ্যার পর পর রাগের মাথায় উত্তেজিত হয়ে ঢিল মেরে ছুড়ে ফেলে দিলে এতে ঘটনাস্থলেই যুবেদার মৃত্যু হয়। আর্থীক অসচ্ছলতার কারনে যুবায়েরের স্ত্রী চট্রগ্রামের জনৈক ব্যক্তির বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে। সে কারনে দেখা শোনা করার জন্য ৬ বছরের ১ ছেলে ও ৪ বছরের ১ মেয়েকে তার মায়ের কাছে (যুবায়েরের শাশুরী) রেখে যান। ঘটনার দিন সন্ধ্যায় যুবায়ের তার শাশুরীর কাছ থেকে ছেলে ও মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এক সময় যুবেদা ঘরে থাকা মোড়ায় বসতে গেলে সেটি বেকে গিয়ে ব্যাথা পেয়ে চিতকার দিলে যুবায়ের তাকে চর থাপ্পর মারতে থাকে। এ সময় চিতকারের মাত্রা বেড়ে গেলে পাষন্ড পিতা যুবেদাকে দুই হাতে উপরে তুলে ঢিল মেরে ছুড়ে ফেলে দেয়। এতে যুবেদার দাতের নিচের পাটি ভেঙ্গে উপরে ঢুকে যায়। ওই সময় চিতকার শুনে যুবেদার নানি পাশের বাড়ি থেকে ছুটে এসে এ দৃশ্য দেখে পাড়া প্রতিবেশীকে ডাক দিলে যুবায়ের পালিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে যুবেদার মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। এবং আজ বৃহস্পতিবার পুলিশ যুবায়ের (৩৫) কে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা