মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গ্রেফতার ও আগুন আতংক

nasirnagar1_29627_1478238093-550x310-1নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একের পর এক ঘটনায় বেশ উত্তপ্ত জনপদে পরিণত হয়েছে। দুর্বৃত্তরা হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, থেমে থেমে আগুন, বিক্ষোভ মিছিল, সমাবেশ, পরিদর্শন চলছে সমানে। তবে এসব নতুন খেলায় অভ্যস্ত নয় নাসিরনগরের সাধারন মানুষ। প্রায় শতবছরের ঐতিহ্য হিন্দু এবং মুসলমান সম্প্রীতি বিনষ্ট করার একটি চক্র সেখানে হরহামেশাই চলছে আগুন খেলা। বুধবার সন্ধ্যায় সর্বশেষ উপজেলা সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেয়া হয়। এ নিয়ে চতুর্থ বারের মত আগুন দেয়ার ঘটনা ঘটল। এসব ঘটনায় রহস্যের সৃষ্টি করেছে। নাসিরনগরে এখন ৩ স্থরের নিরাপত্তা। আছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, বিডিবি ও গ্রামবাসীর সমম্বয়ে নিজস্ব প্রহরা। এত নিরাপত্তার পরও দুর্বৃত্তরা কি ভাবে আগুন দিচ্ছে ? কারা আগুন দিচ্ছে ? সব কিছুই এলোমেলো হিসাব চলছে। এছাড়া গেফতার আতংকে রয়েছে উপজেলার সদরসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নে। এ ঘটনায় এ পর্যন্ত ৫ টি মামলা হয়েছে থানায়। প্রথম ৩০শে অক্টোবর হিন্দু বাড়িঘর ও ভাংচুর মামলায় ক্ষতিগ্রস্থ দুই জন বাদি হয়ে দু হাজার ৪শ জনের মত অজ্ঞাত আসামী করে মামলা করে।

 

পরবর্তীতে আগুন দেয়াকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে থানায় আরো ৩ টি মামলা করে । এসব মামলায় মোট ৮৫ জন আসামীকে পর্যায়ক্রমে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। গত বুধবার নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিরুল চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে তার সম্পৃক্ততা ও গ্রেফতার নিয়ে জনমনে রয়েছে নানা রকম প্রশ্ন। তবে স্থানীয় সূত্রে জানাযায়, গ্রেফতার আতংকে প্রায় মুসলমান পরিবারের লোকজনই সন্ধ্যার পর থেকে সমস্ত রাত বাড়ি ছেড়ে থাকছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন লোকদের বাড়িতে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন,ঘটনার পর থেকে এভাবে আগুন দেবার ঘটনা ঘটছে। আমাদেরকে হয়রানী করতে, বেকায়দায় ফেলতে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা তদন্ত করা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে। তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত নয় তাদের গ্রেফতার করা হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের