,

ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ নজরে রাখবেন এলিজাবেথ ওয়ারেন

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, আগামী চার বছর ধরে তিনি ট্রাম্পের দিকে খেয়াল রাখবেন।

a0dbfe595c2299cc6a62f92af92d3a57-582dc21eb44de

মার্কিন ইতিহাসে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পকে লেখা এক খোলা চিঠিতে ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ অভিযোগ করেন, ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিতে ব্রাজিলভিত্তিক আর্থিক বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শাস-এর একজন সাবেক নির্বাহী রয়েছেন। ওই ব্যক্তি টেলিকম কর্পোরেশন ভেরিজনের বেতনভুক্ত উপদেষ্টা। অপরদিকে ট্রাম্পের উপদেষ্টা কমিটিতে রয়েছেন এমন এক ব্যক্তি, যিনি জলবায়ু পরিবর্তনের কোনও তোয়াক্কাই করেন না। ওই ব্যক্তির পেছনে তেল কোম্পানির সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন এলিজাবেথ।

এলিজাবেথ ওই খোলা চিঠিতে লেখেন, ‘বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন থেকে থেকে দেখা যায়, আপনার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি এবং আপনার মন্ত্রিসভায় অন্তত ২০ জন ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী, আর্থিক বিনিয়োগকারীদের সহযোগী এবং লবিস্ট রয়েছেন। তারা তাদের বেতনভুক্ত প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতে পারেন।’

এলিজাবেথ ওই চিঠিতে আরও লেখেন, ‘সেখানে গোল্ডম্যান শাস-এর একজন সাবেক নির্বাহী রয়েছেন। শোনা যাচ্ছে, তাকে কোষাগারমন্ত্রী করা হতে পারে। ওই উপদেষ্টা কমিটিতে জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করা এক ব্যক্তি রয়েছেন, ওই ব্যক্তির পেছনে তেল কোম্পানির সমর্থনও রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির পরিবেশ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে