,

ইহুদি-মুসলিম ঐক্যে ট্রাম্পকে রুখে দেওয়ার পরিকল্পনা

 

আন্তর্জাতিক ডেস্ক :সংখ্যালঘু অধিকার রক্ষার প্রশ্নে ইহুদি এবং মুসলিম মার্কিনিরা নতুন পরিকল্পনা সামনে এনেছেন। গঠিত হয়েছে যৌথ কাউন্সিল। ট্রাম্প প্রশাসনের সময়ে যেন সংখ্যালঘুরা নিজেদের অধিকার রক্ষা করতে পারেন, সেজন্য এই কাউন্সিল ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবেন।

a22fef6cef19f870a0a50924449502dd-582dcb653e847

ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের দুটি প্রভাবশালী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারা একটি যৌথ কাউন্সিল গঠন, ধর্মীয় বিশ্বাসের জন্য নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

বেশ কয়েক মাস আগে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা এবং আমেরিকান জিওয়িশ কমিটির উদ্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা শুরু করেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, এজন্য চলতি সপ্তাহেই মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের যৌথ কাউন্সিলের ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।

এই উদ্যোগকে উল্লম্ফন বলেই উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কারণ হিসেবে তারা বলছে, এই দুটি ধর্মমতকে বিভিন্ন সময়ে একে-অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে থাকতে দেখা গেছে। এবারই প্রথম এই দুটি ধর্মীয় বিশ্বাসকে একজোট হয়ে কার্যক্রম নিতে দেখা যাচ্ছে।

নবগঠিত কাউন্সিলের নাম দেওয়া হয়েছে মুসলিম-জিওয়িশ অ্যাডভাইজারি কাউন্সিল বা মুসলিম-ইহুদি উপদেষ্টা কাউন্সিল। কাউন্সিলের সদস্য হিসেবে উভয় ধর্মের প্রসিদ্ধ ধর্মীয় নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। মুসলিম সদস্যদের মধ্যে রয়েছেন, ব্যবসায়ী ফারুক কাঠওয়ারি এবং লেখক ও অ্যাক্টিভিস্ট রাবিয়া চৌধুরী। ইহুদি সদস্যরা হলেন, সাবেক ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর জো লিবারম্যান এবং সাবেক রিপাবলিকান সিনেটর নর্ম কোলম্যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে