,

হুথিদের সঙ্গে অস্ত্রবিরতিতে রাজি নন ইয়েমেনের জাতিসংঘ-সমর্থিত সরকার

 

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের জাতিসংঘ-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী হুথিদের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি করবে না।

45790debeda9d631207895dcccfa77f9-582ddfd739634
ইয়েমেনের কয়েকটি অঞ্চলে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয় মঙ্গলবার (১৫ নভেম্বর)। বুধবার পর্যন্ত এ সংঘর্ষে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, সৌদি আরব সীমান্তঘেঁষে উত্তর-পশ্চিমের কয়েকটি এলাকায় প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদীর অনুগত সরকারি বাহিনীর সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষে সরকারি বাহিনীর ১৫ জন ও বিদ্রোহী বাহিনীর ২৩ জন নিহত হন। কয়েকটি এলাকা পুনর্দখলের জন্য সরকারি বাহিনী অভিযানে গেলে এ সংঘর্ষ বাঁধে।

১৭ নভেম্বর উভয় পক্ষ সাময়িক অস্ত্র সংবরণ করে। সরকারের পক্ষ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়।

কিন্তু পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘কোনও অস্ত্রবিরতি চুক্তি হয়নি, তবে সাময়িক সময়ের জন্য যুদ্ধের মাঝেই ওই বিরতি ঘোষণা করা হয়। ওই ঘোষণা কিছুই নয়।’

পরে এক সংক্ষিপ্ত বার্তায় ইয়েমেনের জাতিসংঘ-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবদেল-মালেক আল-মেখলাফি জানান, তার সরকার হুথিদের সঙ্গে কোনও অস্ত্রবিরতি চুক্তি করতে রাজি নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-কে তিনি বলেন, ‘আমরা কেবল একটা ঘোষণা দিয়েছিলেম, যার কোনও মূল্য নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে হুথিদের চুক্তি হয়েছে। আমরা ওই অস্ত্রবিরতি চুক্তিকে বাতিল করছি। কারণ, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃত নয়।

উল্লেখ্য, গত বছর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়। সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে